আসছে মটোরোলার নতুন ফোন এজ ৫০ নিও
বাজারে আসতে চলেছে মটোরোলার নতুন স্মার্টফোন ‘এজ ৫০ নিও’। ৯১মোবাইলস মটোরোলা এজ ৫০ নিও মডেলটির বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এই ফোন মটোরোলা এজ ৪০ নিও-র উত্তরসূরী হতে চলেছে , যা ইতিমধ্যেই বাজারে রয়েছে।
জনপ্রিয় টিপস্টার সুধাংশুকে উর্দ্ধৃত করে ৯১মোবাইলসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মটোরোলা এজ ৫০ নিও দুইটি স্টোরেজ অপশনে আসবে - ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। ফোনটি গ্রে, ব্লু, পয়েন্সিআনা এবং মিল্ক কালার অপশনে বাজারে আসবে।
সুধাংশু বলেছেন, স্মার্টফোনটির কিছু কালার প্যানটোন সার্টিফায়েড হবে। মটোরোলা এখন বেশ সুন্দর মিড-রেঞ্জ হ্যান্ডসেট উন্মোচন করার কারণে নতুন মডেলটি নিয়ে প্রত্যাশা রাখা যায়।
এই ফোনটিতে ৬.৫৫ ইঞ্চির ১৪৪ হার্টজ পি-ওলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ প্রসেসর, ১২/২৫৬ জিবি স্টোরেজ, ৫০+১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ডলবি অ্যাটমোস, এনএফসি, আইপি৬৮ ওয়াটার রেজিট্যান্স ইত্যাদি সুবিধা থাকছে।
ডিবিটেক/বিএমটি







